শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৪:২৮ পিএম, ২০২১-১২-১১
হাটহাজারীতে কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় উপজেলা কৃষি অফিস বীজ, সার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা কৃষি ভবন মিলনায়তে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ শাহিদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন শিকদার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য দিদারুল আলম বাবুল ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার শীল।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা হাসান মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ তসলিম হায়দার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ১৪টি ইউনিয়ন, ১ টি পৌরসভা ও দক্ষিন পাহাড়তলী ১ নং সিটি ওয়ার্ডের ৩,৯২০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধান বীজ এবং ৭২০ জনের মধ্যে জনপ্রতি ৫ কেজি উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। চলতি বছরে বোরো মৌসুমে উপজেলার আওতাধীন ৪,৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত আমন মৌসুমে ৯,৩৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য মাত্রাছিল। ইতিমধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited